অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


আগামী প্রজন্মের জন্যে স্মার্ট চলনবিল সিটি গড়তে চাই : পলক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০০

remove_red_eye

৩৫৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী প্রজন্মের জন্যে স্মার্ট চলনবিল সিটি গড়ে তুলতে চাই।  চলনবিল হবে আউটসোর্সিং হাব। এক্ষেত্রে সমান ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী পলক আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সিংড়াতে তাঁর কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনী ইশতেহার প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিগত দেড় দশকে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনা ‘সোনার বাংলা’র ভিত রচনা করেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনা তের বছরের রুপকল্প প্রদান করে ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশের কাংখিত গন্তব্যে  সফলতার সাথে দেশকে পৌঁছে দিয়েছেন।  এরফলে দেশের নতুন প্রজন্ম জ্ঞান ও মেধায় বিকশিত হয়েছে। এখন আমাদের পরবর্তী গন্তব্য উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণ। উন্নয়নের এ ধারাবাহিক যাত্রায় সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।
পলক বলেন, বিগত পনের বছরে সিংড়াতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, কারিগরি স্কুল ও কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মাণ করা হচ্ছে নলেজ পার্ক এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এসব স্থাপনায় আগামীতে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী প্রজন্মের জন্যে চলনবিলকে কর্মমুখর ও আনন্দময় চলনবিল হিসেবে গড়ে তোলা হবে। সারাদেশে চলনবিলের স্মার্ট সিটি হবে অনুকরণীয়। অনুকরণীয় এসিটি গড়ে তুলতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে ইতোমধ্যে অর্জিত শতভাগ বিদ্যুৎকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত পর্যায়ে উপনীত করা, নাটোর-বগুড়া মহাসড়কের চলমান ফোরলেন কাজ সম্পন্ন করা, কৃষি ও মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, আধুনিক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ, বিসিক শিল্প নগরী স্থাপন ইত্যাদি প্রতিশ্রুতি প্রদান করেন।
গণমাধ্যম কর্মী ছাড়াও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...