অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সহিংসতা, অগ্নিসংযোগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৩

remove_red_eye

৩০৯

সাম্প্রতিক সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় বলেছেন,  অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে। 
জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপি’র চিঠির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটারে) পোস্ট করা একটি ভিডিও’র ক্যাপশনে বলেন, ‘বিশ্বের সামনে আবারও বিএনপি-জামাতের মিথ্যা উন্মোচিত হয়েছে।’
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী গতকাল তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, যদিও এই অগ্নিসংযোগ ও ট্রেন লাইনচ্যুতির ঘটনা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় সংঘটিত হয়।
বিএনপি-জামায়াতের শাসনামলে জীবন্ত পুড়িয়ে মারা নাহিদের মা রুনি বেগম বলেন, ‘বিএনপি-জামায়াত সমর্থকরা আমার ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমার ছেলে কখনো রাজনীতিতে জড়িত ছিল না... যারা আমার ছেলেকে পুড়িয়ে মেরেছে এবং যারা তাদের প্ররোচণা দিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি।’
৩ ডিসেম্বর চট্টগ্রামে অগ্নিসংযোগে আহত শিকদার মোহাম্মদ বলেন, ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগকারীরা আমাদের পুড়িয়ে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার চালু করা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কল্যাণে আমরা বেঁচে আছি।’
এসব ঘটনা উদ্ধৃত করে সজীব ওয়াজেদ লিখেছেন, ‘এখন বিশ্বের উচিত নির্বাচন বানচাল করতে রাস্তায় বিএনপি-জামায়াতের সহিংসতা শুরুর পর থেকে অগ্নিসংযোগের শিকার সেই নিরপরাধ মানুষ এবং তাদের স্বজনদের কাছ থেকে প্রত্যক্ষ বিবরণ শোনা।’

সুত্র বাসস

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...