অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নৌকার শেষ প্রচারনায় গনজোয়ার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ রাত ০৯:২১

remove_red_eye

৪৮৩

হাজার হাজার মানুষের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় প্রচার প্রচারনার শেষ দিনে বৃহষ্পতিবার সন্ধ্যার আগে আওয়ামীলীগের নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমদের নির্বাচনী শেষ প্রচারনায় শহরের হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় বাদ্য বাজিয়ে উৎসবের নগরীতে পরিনত হয়। এসময়  শহরে নৌকার গনজোয়ার ওঠে। বিকালে ভোলা বাংলা স্কুল মোড় থেকে তোফায়েল আহমদের নেতৃত্বে বিশাল প্রচারনা পুরো শহর প্রদক্ষিন করে কয়েক হাজার নেতাকর্মী। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বক্তৃতায় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল , এই দল এখন শেষ হওয়ার পথে, এই দলটা শেষ হয়ে যাবে। কারন এরা সন্ত্রাসী, তাদের কোন নেতা নাই। কোথায় সাজাপ্রাপ্ত একজন লন্ডনে বসে নেতৃত্ব দেয় । লন্ডনে বসে কি নেতৃত্ব হয় ? আপনারা বিএনপির কথা ভুলে যান। এটা সন্ত্রাসী দল ,মানুষ এটাকে পছন্দ করে না। বিএনপি প্রচার করছে মানুষ ভোট দিবে না। কিন্তুু মানুষ লাইন দিয়ে ভোট দিবে এত ভোট দিবে তারা জীবনেও ভাবেনি। এই সন্ত্রাসী দলের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে । এতো উন্নয়ন প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশের জন্য তা কখনো কেউ স্বপ্নও ভাবেনি।

 তিনি আরো বলেন, ৫৪ বছর যাবত আমি ভোলার মানুষের জন্য কাজ করে যাচ্ছি । এই ভোলাকে সুন্দরভাবে গড়ার আমার পরিকল্পনা। নদীভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করেছি এবং ভোলা-বরিশাল ব্রিজটা করতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই ব্রিজটা আমরা করতে পারলে ঢাকা আসা যাওয়ায় আমাদের সুবিধা হবে। ভোলার অনকে কাজ করেছি । এরকম কোন জেলায় কেউ করতে পারেনি। আমি ৫৪ বছর ধরে ভোলাকে গড়েছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য। এসময় তিনি আগামী ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...