অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

হাওরাঞ্চলের উন্নয়নে নৌকায় ভোট দিন: পরিকল্পনামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৩৩১

আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাওরাঞ্চলের উন্নয়নে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এম এ মান্নানের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় এই আহবান জানান।
জনসভায় আবেগাপ্লুত কন্ঠে এম এ মান্নান বলেন, হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা ও পরম বন্ধু হচ্ছেন শেখ হাসিনা। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাক। মান্নান বলেন, শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে আমরা হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আমাদের আরও উন্নয়ন প্রয়োজন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটের মাধ্যমে আবারও আমাদের পরম বন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাই আমার হাওরবাসীর উন্নয়ন। এজন্য নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনগনের প্রতি আহবান জানান।
জগন্নাথপুরে এম এ মান্নানের শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এসময় শেখ হাসিনার সরকার, বারবার দরকার, মান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, উন্নয়নের মার্কা নৌকা, নৌকা নৌকা স্লোগানে প্রকম্পিত হয় পুরো জগন্নাথপুর পৌর এলাকা।
এরআগে জনসভা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে পৌর পয়েন্টে জড়ো হতে থাকেন। এতে জনসাধারণের মাঝে বাঁধভাঙা উল্লাস লক্ষ্য করা গেছে। সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতিও ভোটারদের মাঝে সারা জাগায়। সভায় নৌকাকে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। জনসভায় সুনামগঞ্জ জেলা, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...