অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

রাজধানীতে বিজিবি'র স্পেশাল টিম ‘র‌্যাট’ মোতায়েন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

২৮৬

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি'র স্পেশাল ফোর্স র‌্যাপিড এ্যাকশন টিম (র‌্যাট)। 
র‌্যাট বিজিবি'র একটি স্পেশাল টিম। র‌্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র‌্যাটের সক্ষমতা রয়েছে।
এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক  কাজ করছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।
তিনি  জানান, ‘বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি সদস্যরা নিয়োজিত আছে।  ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে র‌্যাট সদস্যরা । দ্রুততম সময়ের মধ্যে যেকোনো নাশকতা ঠেকাতে র‌্যাট অন্যতম একটি টিম।
মেজর আবরার আল মেহমুদ আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। 
এরআগে, গত ২৯ ডিসেম্বর স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগে থেকে বিজিবি সদস্যরা মাঠে আছে। তারা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...