অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৪০৫

আপনার ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে ভোট দেবেন ও এর ঠিকানাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সব কিছুই এখন ঘরে বসে জানতে পারবেন। এজন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চাইলে কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটের তথ্য জানতে পারবেন। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাপ থেকে কীভাবে তথ্য পেতে পারেন।

অ্যাপে যেভাবে জানবেন ভোটার নম্বর ও কেন্দ্র

প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর বা থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটিতে প্রবেশ করে প্রথম নির্বাচন করতে হবে ভাষা। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে। এসব তথ্য ছাড়াও প্রার্থীদের নাম, ছবি, প্রার্থীদের হলফনামাসহ কেন্দ্রের লোকেশনও জানা যাবে।

অ্যাপ ছাড়াও ইসির ওয়েবসাইটে মিলবে তথ্য

অ্যাপ ছাড়াও ভোটকেন্দ্র ও নির্বাচন বিষয়ক তথ্য জানা যাবে ইসির ওয়েবসাইটে । ওয়েবসাইটে ৩০০ নির্বাচনী আসনের তথ্য রয়েছে। নির্বাচনী আসনের তালিকা থেকে ভোটাররা জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোনো কেন্দ্র নির্ধারিত রয়েছে। কেবল নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে।

এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ। এরমধ্যে নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

সারাদেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে হবে ভোট। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...