বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২০
২৯৮
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সারাদেশে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে ১টি বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। নিহতরা সবাই বেনাপোল এক্সপেস ট্রেনের আগুনে দগ্ধ হয়েছিলেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ১৬ ঘণ্টায় ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪ টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি কোচ), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়েছে ৮টি। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।
৫ জানুয়ারি অগ্নিসন্ত্রাস
৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ১টি পিকআপে আগুন দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।
৬ জানুয়ারি অগ্নিসন্ত্রাস
৬ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ১টা ২৪ মিনিটে গাজীপুরের পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। রাত ২টা ৪৪ মিনিটে গাজীপুর টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন লাগে। একই সময়ে সিলেট দক্ষিণের সাত মাইল এলাকায় ১টি ট্রাকে আগুন লাগে।
এছাড়া রাত পৌনে ৩টায় ফেনী সদর লালপুরের লাতুমিয়া ব্রিজে দুটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। রাত ২টা ৫০ মিনিটে রামু, বৌদ্ধ মন্দিরে, ৪টা ৩৩ মিনিটে গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।
এছাড়া সকাল ৬টা ৩৪ মিনিটে শেরপুর বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। এদিন সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের নান্দাইলে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।
আগুন লাগা অধিকাংশ স্থাপনা আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল।
সুত্র জাগো
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক