অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোটারদের ভয়-ভীতি দেখাতেই বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে : বিপ্লব বড়ুয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

২৬২

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে  আসতে চান তাদেরকে ভয়-ভীতি দেখানোর জন্যই  বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে ।
তিনি বলেন, ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ  দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই।
আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে অভিযোগ জানান। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি'র এসব সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে অভিযোগ জানাতে ইসিতে এসেছিলাম। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে। তারা জানিয়েছে সরকারের নির্বাহী বিভাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে তারা বিষয়টি জানাবেন।
তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিক, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আমরা আহ্বান জানিয়েছি তারা যাতে  গণতন্ত্রের  উৎসব এই নির্বাচনকে নিরাপদ রাখার জন্য, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাতে তারাও যাতে সতর্ক থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে।
সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে  ৭ জানুয়ারি রোববার গণতন্ত্রের উৎসবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি  বলেন,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে যে আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। সে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটার উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো ছিলেন  দলের আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, উপ-দফতর সম্পাদক সায়েম খান ও যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...