অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলার চারটি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৮০

হাসনাইন আহমেদ মুন্না : জেলার চারটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকালের এ নির্বাচনে গ্রহণ করা হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট’র পাশাপাশি পুলিশ, র‌্যাব, কোষ্টগার্ড, নৌবাহিনী, বিজিবি, আনাসার সদস্য ছাড়াও অনান্য আইনশৃ্খংলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করবে। ইতোমধ্যে এসব বাহিনী নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে। এছাড়া বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য থাকছে কোষ্টগার্ড।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমাদের নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণে নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রে ও ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নৌবাহিনীর প্রায় ৮’শ ৩ জন সদস্য, বিজিবি’র ১’শ ৮৩ জন, আনসারের প্রায় সাড়ে ৬ হাজার সদস্য, র‌্যাবের প্রায় ১’শ জন ও কোষ্টগার্ডের ৩’শ ৪০ জন সদস্য রয়েছেন।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনকে নিরবিচ্ছিন্ন করা হবে। আমরা যেকোন উপায়ে চাই ভোটাররা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, জেলায় নির্বাচন উপলক্ষে প্রায় সাড়ে ১৭’শ পুলিশ মাঠে কাজ করছে। কেন্দ্রভিত্তিক পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ, টহল ডিউটি, স্টাইকিং ফোর্সসহ বিভিন্নভাবে কাজ করছে পুলিশ। আজকের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ চলে যাবে। এখন পর্যন্ত আইনশঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, জেলায় মোট ১৫ লাখ ৫৩ হাজার ৭’শ ৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ লাখ ৭৬ হাজার ১৮, নারী ৭ লাখ ৪৬ হাজার ১’শ ২০ ও ১৪ জন হিজড়া ভোটার রয়েছে। মোট ভোটকেন্দ্র ৫’শ ২৬টি ও ভোট কক্ষ রয়েছে ৩৬’শ ৩২টি। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৪’শ ৫২টি।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...