অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪০

remove_red_eye

৩১৯

এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ দফায় ১২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে রাত ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রাত ৮টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর চারটি ককটেল ফাটিয়ে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জাগো নিউজকে বলেন, কিছু ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...