বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৪ রাত ১১:০১
৪১৯
মলয় দে : ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। রবিবার সকাল থেকে ভোলার ৪ টি আসনের বেশ কয়েকটি কেন্দ্র তারা পরিদর্শন করেন। ভোলা সদর আসনের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র,বোরহানউদ্দিন উপজেলার বোরহান উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, তজুমদ্দিন উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ও ২৯ নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন উপজেলার করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রী কলেজ সহ আরো কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তারা ভোটারদের সাথে কথা বলেন। ভোটারদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানার চেষ্টা করে বলেন শান্তিপূর্ণ নির্বাচন চলমান রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।এর পাশাপাশি ভোটারদের কে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত