অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেন খলিলুর রহমান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪৪

remove_red_eye

৪২৪

মলয় দে : দ্বীপ জেলা ভোলার স্বনামধন্য বিদ্যাপীঠ  ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন স্কুলটির সিনিয়র শিক্ষক পদে থাকা এটি এম খলিলুর রহমান।এর আগে এ পদে সদ্য অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক আহসান কবির দায়িত্ব পালন করেছিলেন। তার অবসরের পর সিনিয়রিটির দিক থেকে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে খলিলুর রহমান এ দায়িত্বভার গ্রহন করেন।
বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম  আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনার মধ্যে দিয়ে তাকে তার দায়িত্বভার বুঝিয়ে দেন।
এর আগে সকালে ১০ জানুয়ারী জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্কুলটির নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় সভাপতির বক্তব্যে এ দিনটির পটভূমি  তুলে ধরে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে নিষ্ঠার সাথে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
এসময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রভাতি  শিফটের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা ফাতেমা জোহরা,সিনিয়র শিক্ষক জহরলাল দাস,দিবা শিফটের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, জামাল উদ্দিন,আমির ফয়সাল,হুমায়ুন কবির,শেখ আবু তালেব সহ উভয় শিফটের সিনিয়র ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দরা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...