অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলায় আওয়ামী লীগের আলোচনা সভা

মলয় দে

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৪ রাত ১১:২৬

remove_red_eye

৩৪০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলায় ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীেেগর কার্যালয়ে এ আলোচনা সভায়  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম সামছু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ পলাশ প্রমুখ।এসময় বক্তারা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পটভূমি সকলের সামনে তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলার মানুষের মধ্যে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়। র্দীঘ দিন পর জাতির পিতাকে ফিরে পেয়ে বাংলার লাখো মানুষ আবেগে আপ্লুত হয়ে পরেন। এ সময় প্রিয় নেতা তার মানুষের কাছে তারপ্রতি পাকিস্তান সরকারের নির্মম নির্যাতনের নিষ্ঠুরতম ইতিহাস তুলে ধরেন। এ সময় প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান দেশের জন্য যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের আত্মার  মাগফিরাত কামনা করেন ও স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশ ভারত সার্বিক সহযোগীতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলা আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে :  জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

আরও...