বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩
৩৭৮
কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, ‘এতদিন শুধু আমার সংসদীয় এলাকায় কাজ করার সুযোগ পেয়েছি। এখন মন্ত্রী হিসেবে সারাদেশে কাজ করার সুযোগ পাবো। বৃহত্তর ক্ষেত্রে দেশসেবার সুযোগ পাবো। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই আমার মন্ত্রণালয় চালাবো।’
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যত চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সব কাজকর্ম স্মার্টলি করা এবং যুবসমাজের কর্মসংস্থানের সঠিক পথ তৈরি করে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ।’
নতুন মন্ত্রিসভা বহির্বিশ্ব থেকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী। তিনি যেভাবে পরামর্শ দেবেন, তার সিদ্ধান্তগুলো উপস্থাপন করলে সেগুলো আলোচনার করে সমর্থন জানানোর দায়িত্ব আমাদের।’
আবদুস শহীদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সাল থেকে তিনি টানা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত