অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার পরানগঞ্জে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৪

remove_red_eye

৬৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পরানগঞ্জে দিনের বেলায় বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরানগঞ্জ বাজার এলাকার জাহাঙ্গারীর রাঢ়ির বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে। এসময় চোরচক্র দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমিরা, সুকেজ, ওয়াডড্রপ ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা, প্রায় ৪ ভড়ি স্বর্ণালংকার, জরুরী কাগজপত্র (দলিল) ও দামী আসবাবপত্র নিয়ে যায়।
সূত্রে জানা যায়, পরানগঞ্জ বাজার এলাকার রাঢ়ি বাড়ীর জাহাঙ্গারী আলম রাঢ়ি ও তার স্ত্রী গত দুই দিন আগে এবং ছেলে ও তার স্ত্রী শুক্রবার ১২টার দিকে জাহাঙ্গীর রাঢ়ির মেয়ের বাসায় আকিকার দাওয়াতে যান। শুক্রবার (১২ জানুয়ারী) বিকাল ৫টার দিকে জাহাঙ্গীর রাঢ়ির পুত্রবধু শারমিন বেগম দাওয়াত থেকে ফিরে ঘরে প্রবেশ করলে আলমিরা, সুকেজ, ওয়াডড্রপসহ আসবাবপত্র এলোমেলো অবস্থা দেখতে পান। পরে তিনি ঘরে পিছনে গেলে পিছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। এসময় শারমিন বেগম চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। খবর পেয়ে জাহাঙ্গীর রাঢ়ি ও তার ছেলে মহিন বাড়িতে এসে ঘরের আলমিরা, সুকেজ, ওয়াডড্রপ ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা তল্লাশি করে দেখেন ঘরে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকা, প্রায় ৪ ভড়ি স্বর্ণালংকার, জরুরী কাগজপত্র, দলিলাদি ও দামী মালামাল চোরচক্র নিয়ে যায়।

জাহাঙ্গীর রাঢ়ির ছেলে মহিন জানান, আমরা বাড়ি না থাকার সুযোগে পূর্ব শত্রæতার জেরধরে কেউ এই চুরির ঘটনা ঘটিয়েছে। আমার স্ত্রী মাত্র ৫ ঘন্টা বাসায় ছিলো না। এই সুযোগেই পূর্ব থেকে উৎপেতে থাকা চোরচক্র বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ, দলিল ও দামী মালামাল নিয়ে যায়। তিনি আরও জানান, আর আগেও গত দুই মাসে তাদের বাড়িতে ৩টি চুরির ঘটনা ঘটে। এটি নিয়ে এ পর্যন্ত ৪ বার চোরচক্র তাদের বাড়িতে হানা দেয়। আমরা তদন্তপূর্বক এই চুরির প্রকৃত উদঘটনের জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে ইলিশা ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানালে তিনি এই চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...