অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে ডুফা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৯

remove_red_eye

৩২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চলের গরীব দুঃখী অসহায় শীতার্ত দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব।
শুক্রবার (১২ জানুয়ারী)  সকালে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে  এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুফা ক্লাবের সদস্য ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান,ভোলা সদর উপজেলার  ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,প্রধান মন্ত্রী কার্যালয় কর্মককর্তা কর্মচারী  কল্যান তহবিল এর  সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে ডিরেক্টর - টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন,  গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত কম্বল বিতরন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।  
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার।এভাবে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

এসময় তিনি আরো বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার আহবান জানান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...