বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৯
৩৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চলের গরীব দুঃখী অসহায় শীতার্ত দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব।
শুক্রবার (১২ জানুয়ারী) সকালে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুফা ক্লাবের সদস্য ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান,ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,প্রধান মন্ত্রী কার্যালয় কর্মককর্তা কর্মচারী কল্যান তহবিল এর সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে ডিরেক্টর - টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত কম্বল বিতরন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার।এভাবে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

এসময় তিনি আরো বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার আহবান জানান।

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত