বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৭
২৫২
বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সবার প্রথমে দ্রব্যমূল্য কমানোর অঙ্গিকার করা হয়েছে। গণমানুষের সংগঠন আওয়ামী লীগের ভাবনায় সাধারণ জনগণই প্রাধান্য পায়।
যুবলীগকে গণমানুষের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, যুবলীগ শুধু ভোট চাইতে আসে না, ভোটের পরও আমরা আপনাদের কাছে ছুটে আসি। আপনারা সর্বদা আমাদের কাছে পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সব রাজনৈতিক কর্মসূচি আপনাদের কেন্দ্র করে।
অসহায় মানুষদের উদ্দেশে তিনি আরও বলেন, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য রক্ষা করা আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। বঙ্গবন্ধুকন্যার দৃঢ় প্রতিজ্ঞা যে, আপনাদের আর কোনোদিন ভাত-কাপড়ের জন্য কষ্ট করতে হবে না। তবে আমরা বুঝি, আপনাদের কিছু কষ্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্য সারা বিশ্বেই বেড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম না।
যুবলীগের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হলো- আপনাদের জীবনমান উন্নত করা। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখতে হবে। অচিরেই আমরা এ সংকট সমাধান করবো।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আমরা কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। কাজে বিশ্বাস করি বলেই যুবলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মীরা করোনার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নিজেদের জীবন বাজি রেখে মানুষের সহায়তা করেছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
সুত্র জাগো
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক