অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


আগামী তিনদিন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহণ ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে পারে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪৯

remove_red_eye

৩৬৩

আগামী তিনদিন দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া কোথাও কোথাও মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।
বুধবার খুলনা বিভাগের দু এক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।  খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে। বৃহষ্পতিবার রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা। অন্যদিকে, পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

 

সুত্র বাসস