অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

যেসব দেশের কাছে সোনার মজুত বেশি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৯

remove_red_eye

৩৫২

একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে স্বর্ণের মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তার সময়ে মূল্যের একটি নির্ভরযোগ্য আধার হিসেবে কাজ করে।

১৮ শতকের শেষের দিকে বড় পরিসরে স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড গৃহীত হয় এবং এটি ১৯ শতকের একটি উল্লেখযোগ্য অংশ।

ফোর্বস বলছে, যেসব দেশে এ ব্যবস্থা চালু হয়েছিল, সেসব দেশ তাদের মুদ্রা ও স্বর্ণের নির্দিষ্ট পরিমাণের মধ্যে নির্দিষ্ট বিনিময় হার ঠিক করে কাগজের মুদ্রার মূল্য সোনায় নির্ধারণ করে দেয়।

১৯ শতকের সত্তরের দশকে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়। তবে অনেক দেশ এখনো সোনার মজুত করে চলেছে। এ সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির মজুত বাড়ছে।  

কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারো প্রাথমিক নিরাপদ আশ্রয়স্থল হিসাবে সোনাকে অগ্রাধিকার দিচ্ছে। স্বর্ণের মজুত একটি দেশের ঋণযোগ্যতা এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে সহায়ক ভূমিকা পালন করে, এমনকি আধুনিক অর্থনৈতিক দৃশ্যের পরিবর্তন হলেও।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই থেকে সেপ্টেম্বর) শেষে কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা মজুত আছে, সেই হিসাব জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।

সোনার মজুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটির কাছে ৩ হাজার ৩৫২ দশমিক ৬৫ টন সোনা আছে।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা ইতালি ও ফ্রান্সের কাছে যথাক্রমে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন ও ২ হাজার ৪৩৬ দশমিক ৮৮ টন সোনা রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে রুশ ফেডারেশন। দেশটির কাছে ২ হাজার ৩৩২ দশমিক ৭৪ টন সোনা রয়েছে।

ষষ্ঠ স্থানে রয়েছে চীন, সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। দেশ দুটির কাছে যথাক্রমে ২ হাজার ১৯১ দশমিক ৫৩ টন ও ১ হাজার ৪০ টন সোনা রয়েছে। অষ্টম স্থানে থাকা জাপান, নবম স্থানে থাকা ভারত ও দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের কাছে যথাক্রমে ৮৪৫ দশমিক ৯৭ টন, ৮০০ দশমিক ৭৮ টন ও ৬১২ দশমিক ৪৫ টন সোনা রয়েছে।

১১ থেকে ২০ পর্যন্ত তালিকায় রয়েছে, তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...