অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

২২৮৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৩৬৭

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৩০৬

বিজিবির অভিযান

২০২৩ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে দুই হাজার ২৮৮ কোটি ৬৬ লাখ সাত হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, আটক করা হয়েছে দুই হাজার ৩৬৭ অপরাধীকে।

বুধবার (১৭ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২৬০ কেজি ৫৬৭ গ্রাম সোনা, ২৪৬ কেজি ১৪৭ গ্রাম রুপা, দুই লাখ ১১ হাজার ৪৩৮টি শাড়ি, ৭৯ হাজার ৩৯০টি থ্রি পিস/শার্ট পিস, ২৬ হাজার ৫৬৮টি তৈরি পোশাক, ২৭ লাখ ২৮ হাজার ২০৫টি কসমেটিকস সামগ্রী, ২৯ হাজার ৪৯৮ ঘনফুট কাঠ, ৯০ হাজার ৬১৩ কেজি চা পাতা, ১১ লাখ ১৩ হাজার ৮৩৬ কেজি কয়লা, এক লাখ ৬৬ হাজার ৯৩ ঘনফুট পাথর, এক লাখ ৫২ হাজার ১৮৮টি ইমিটেশন গয়না, ৪৩টি কষ্টিপাথরের মূর্তি, ১০ হাজার ৪০৪ কেজি কারেন্ট জাল, এক হাজার ৪৯০ কেজি গ্যামাক্সিন পাউডার, তিন হাজার ২৭৩ প্যাকেট কীটনাশক, ১০৭ কেজি কচ্ছপের হাড়, ৭৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৬৬টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯৯টি পিকআপ, ২৮০টি সিএনজি ও ইজিবাইক এবং ৮৮২টি মোটরসাইকেল।

একই সময়কালে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪৫টি পিস্তল, দুটি রাইফেল, দুটি রিভলভার, ৫৯টি সব ধরনের গান, এক হাজার ২৪৬ রাউন্ড গুলি, ৫৩টি ম্যাগজিন, ছয়টি মর্টার শেল, ১৪টি ককটেল, ২৭ কেজি গান পাউডার, ১৯৫ কেজি সালফার এবং ২৪.২০০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু।

বিজিবি গত বছর বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে এক কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৪ পিস ইয়াবা, ১৪২ কেজি ৯৪৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, এক লাখ ৮৫ হাজার ৮৩৩ বোতল ফেনসিডিল, তিন লাখ ৪ হাজার ৭৪৯ বোতল বিদেশি মদ, নয় হাজার ২৬৩ লিটার বাংলা মদ, ৫৭ হাজার ৮৯৯ ক্যান বিয়ার, ২২ হাজার ২২৯ কেজি গাঁজা, ৩৩০ কেজি ৭৯৩ গ্রাম হেরোইন, ১২ কেজি ৯৯৩ গ্রাম কোকেন, পাঁচ লাখ ৯৮ হাজার ৫৮৯টি নেশাজাতীয় ও উত্তেজক ইনজেকশন, এক লাখ ৫৩ হাজার ২১০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬৫ হাজার ৬৬৪টি ইস্কাফ সিরাপ, এক কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৭৭টি বিভিন্ন প্রকার ওষুধ, ২১ হাজার ৫০৩ বোতল এমকেডিল/কফিডিল এবং ৩৩ লাখ ৫০ হাজার ৩৫৪টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়া ২০২৩ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই হাজার ৩৬৭ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৯৯ জন বাংলাদেশি নাগরিক, ৭৭ জন ভারতীয় নাগরিক এবং ৮৫৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২০২২ সালে বিজিবি এক হাজার ৫৬৫ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছিল। সেই হিসাবে ২০২৩ সালে প্রায় ৭২৩ কোটি টাকা বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।

সুত্র জাগো

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...