অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিবা'র মানবতার দেয়াল থেকে ব্র্যাক ব্যাংকের কম্বল বিতরণ

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ রাত ১১:১৬

remove_red_eye

৪৭১

ইমরান চৌধুরী (ইয়ামিন) : বিবা'র মানবতার দেয়ালের ধারাবাহিক কার্যক্রমে শুক্রবার (১৯জানুয়ারি) ক্রেস্ট ও ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। গেল সপ্তাহে একজন বৃদ্ধ পথচারী প্রচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনজন কিশোর ওই বৃদ্ধকে খাবার পরিবেশন সহ রাত দশটায় হাসপাতালে ভর্তি করে দেয়। এই মানবিক কাজে উৎসব প্রদানের লক্ষ্যে তিনজন কিশোর সাব্বির আযজাদ,তাহসিনুর রহমান ও একে এম আব্দুল্লাহকে বিবা'র মানবতার দেয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রতি শুক্রবারের সবজি বিতরণের ধারাবাহিক কার্যক্রমে শুক্রবার ব্র্যাক ব্যাংক এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুল মান্নান। তিনি ভোলায় এ ধরনের আয়োজনে অসহায়দের পাশে দাড়ানোর জন্য বিবা'র মানবতার দেয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণদের মানবিক কাজে উৎসব প্রদান করেন। এরপর অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক ভোলা ব্রাঞ্চের ব্যবস্থাপক মোহাম্মদ মামুন হাওলাদার , ভোলা ইউনিট অফিসের বি ডি এম সঞ্জয় কুমার সরকার, অপারেশন ম্যানেজার এনায়েতুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, ভোলা পলিটেকনিকের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ মুজিব আলম, প্রভাষক আজিজুল ইসলাম ও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিবা'র নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান বিবা'র মানবতার দেয়ালের প্রতি ধীরে ধীরে মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। যার কারনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধিগণ, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আমাদের মাধ্যমে অসহায়দের সাহায্য করে থাকেন। পাশাপাশি অসহায় পরিবারগুলো ও দিন দিন এখানে ভীর জামাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আল্লাহর রহমতে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...