অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


৪ জেলায় শৈত্যপ্রবাহ, শীতের সঙ্গে ফের বাড়তে পারে কুয়াশা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৪৭৮

শীত বেড়ে ফের দেশের চার জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা কমে দেশের অন্যান্য অঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে ফের ঘন কুয়াশার দাপট বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তাপমাত্রা ১০ বা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে রাজশাহী (৯.৮ ডিগ্রি সেলসিয়াস), দিনাজপুর (৯.৮ ডিগ্রি সেলসিয়াস) ও নওগাঁ (বদলগাছীতে ১০ ডিগ্রি সেলসিয়াস)। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কিছুদিন ধরে ঘন কুয়াশার কারণে দেশে শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা পাওয়া যায় নি। তবে গত দু'দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল থেকেই কেটে যায় ঘন কুয়াশা। শুক্রবারের মতো শনিবার সকাল থেকেও ঢাকার আকাশে ঝলমলে রোদ। কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন কাল থেকেই ফের বাড়তে পারে ঘন কুয়াশা।

গত দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিও ছিল। তবে চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির দেখা মিলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আগামী রবি ও সোমবার কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে রোববার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

সুত্র জাগো

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...