অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইআইবি ও সিআইসিএ’র অভিনন্দন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩৩৫

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
প্রধানমন্ত্রীকে লেখা এক বার্তায় ইআইবি প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো বলেন, ‘ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের এবং আমার নিজের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইআইবি, ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক হিসেবে বাংলাদেশের সরকার ও জনগণের সাথে আমাদের সম্পর্ককে লালন করে।’
ইআইবি প্রেসিডেন্ট বলেন, ‘ গত কয়েক বছরে অর্থনৈতিক ও সামাজিক খাতে আপনার দেশ দ্রুত এগিয়ে গেছে এবং আমাদের মধ্যে সম্পর্ককে ক্রমাগত জোরদার করতে ১ বিলিয়ন ইউরোর বিনিয়োগের সাথে এটি একটি বিশেষত্বের বিষয় এবং অব্যাহতভাবে জোরদার হতে দেখা যাছে।’
এই প্রসঙ্গে, তিনি উল্লেখ করেন, গ্রীন এনার্জি উৎপাদনের জন্য ইআইবি সম্প্রতি ব্রাসেলসে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ফ্রেমওয়ার্ক ঋণের সাম্প্রতিক চুক্তি স্বাক্ষর, অভিন্ন জলবায়ু পদক্ষেপের উদ্দেশ্যগুলোর উপর ভিত্তি করে একটি ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি উপযুক্ত উদাহরণ। এই ঋণ ইউরোপীয় ৪৫ মিলিয়ন ইউরো অনুদানের পরিপূরক।
তিনি আরো বলেন, ‘আমরা ইইউ-বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে আমাদের সমর্থন অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছি। আমরা নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রম বাস্তবায়নের ব্যাপারে এগিয়ে যাচ্ছি। রেলওয়ে ও পানি এবং স্যানিটেশনের মতো বিভিন্ন খাতে আমাদের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করার সুযোগগুলো খুঁজে বের করছি।’
সর্বশেষ নাদিয়া ক্যালভিনো বলেন, ‘সম্মানীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আপনি আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।’
অপর এক চিঠিতে, সিআইসিএ মহাসচিব কাইরাত সারিবে বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি উল্লেখ করেন, সিআইসিএ’র সক্রিয় সদস্য বাংলাদেশ সিআইসিএ’র সকল দেশের স্বার্থে ক্রমাগতভাবে সিআইসিএ প্রক্রিয়াকে সমর্থন করে এবং আস্থা তৈরির পদক্ষেপে অবদান রাখছে।
তিনি আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ তার নিজস্ব জাতীয় ও আঞ্চলিক স্বার্থ এবং নীতির প্রচারের জন্য সিআইসিএ’র সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাবে।’
তিনি বলেন ‘কনভেনশন অন প্রিভিলেজেজ অ্যান্ড ইমিউনিটিজ অব সেক্রেটারিয়েট ২০১০ স্বাক্ষর এবং সমর্থন করায় আপনার সরকারের সিদ্ধান্তে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। যা একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় সিআইসিএ’র চলমান রূপান্তরের মধ্যে উল্লেখযোগ্য এবং সময়োাপযোগী অর্জন।’
সবশেষে মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং এই সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পদের প্রতিটি ক্ষেত্রে পেশাগত সাফল্য কামনা করেন।

 

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...