অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৩

remove_red_eye

৩৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসবমুখ পরিবেশে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারী) বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার রকিবুল হাসান, একাডেমিক সুপার ভাইজার সিরাজুল ইসলাম শাওন, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।

ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী এ প্রতিযোগীতায় ১১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করে।

ছাত্র ও ছাত্রীদের ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, ক্রিকেট ও টেবিল টেনিসসহ ৩৬টি ইভেন্টে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। যাদের মধ্যে ১০৪ বিজয়ীকে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

 

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...