অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


যারা মানুষ হত্যাকে সফলতা মনে করে, তারা দেশের শত্রু : নাছিম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৩

remove_red_eye

৩৩২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ  আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা দেশের মানুষ হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।
আজ মঙ্গলবার দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে  রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংস করতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।’
তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের  মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব। 
নাছিম বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব।

 

সুত্র বাসস