অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৪ রাত ১১:০২

remove_red_eye

৩২৪

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জানুয়ারি-মার্চ, ২০২৪ মেয়াদে গত ২৪.০১.২০২৪খ্রি.ভোলা  সদর উপজেলার বাপ্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেলিম মাস্টার বাড়ির উঠানে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার বলেন, ডেংগু প্রতিরোধে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি। সতর্কতার মাধ্যমে ডেংগু প্রতিরোধ করা সম্ভব। বাড়ির পাশ-পাশ আংগিনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। বিশেষ করে পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে জমা থাকা পানি ২-৩ দিনের বেশী জমে থাকতে দেয়া যাবেনা তা নিয়মিত পরিস্কার করতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। করোনা ভাইরাস ধরন পরিবর্তন করে নতুন রূপ ধারন করেছে তাই আমরা সবাই স্বাস্থ্যবিধি অনুসরন করে চলাফেরা করি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। অনুষ্ঠানে বাপ্তা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য এবং জনাব জুলেখা খানম বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...