বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৪ রাত ১১:০২
৩১২
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জানুয়ারি-মার্চ, ২০২৪ মেয়াদে গত ২৪.০১.২০২৪খ্রি.ভোলা সদর উপজেলার বাপ্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেলিম মাস্টার বাড়ির উঠানে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার বলেন, ডেংগু প্রতিরোধে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি। সতর্কতার মাধ্যমে ডেংগু প্রতিরোধ করা সম্ভব। বাড়ির পাশ-পাশ আংগিনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। বিশেষ করে পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে জমা থাকা পানি ২-৩ দিনের বেশী জমে থাকতে দেয়া যাবেনা তা নিয়মিত পরিস্কার করতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। করোনা ভাইরাস ধরন পরিবর্তন করে নতুন রূপ ধারন করেছে তাই আমরা সবাই স্বাস্থ্যবিধি অনুসরন করে চলাফেরা করি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। অনুষ্ঠানে বাপ্তা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য এবং জনাব জুলেখা খানম বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক