অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৪ রাত ১১:০৬

remove_red_eye

৩৫৩

মলয় দে : আজ বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে ভোলায় আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাদের মধ্যে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ২৫ ও ২৬ জানুয়ারী দুই দিন ভোলায় থাকবেন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ এক দিনের ভোলা সফর করে বিকালে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করবেন বলে তাদের সরকারি সফর সূচীতে জানা গেছে।
শিল্প মন্ত্রী সফর সূচীতে রয়েছে, ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি ভোলার কুতুবদিয়া সেলটেক রিসোর্ট সংলগ্ন হেলিপেডে হেলিকপ্টার থেকে অবতরণের পর বেলা সাড়ে ১১ টায় জেলায় সার কারখানা তৈরির জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করবেন। এর পর বিকেল ৩টায় ভোলার ইলিশা ও শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করবেন। পর দিন ২৬শে জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ভোলার বিসিক শিল্প নগরীর গ্যাস সংযোগ লাইনের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। পরে দুপুরে  হেলিকপ্টার যোগে ভোলা ত্যাগ করবেন শিল্প মন্ত্রী।
অপর দিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে বোরহানউদ্দিন হেলিপ্যাডে অবতরণ করবেন। এর পর তিনি বোরহানউদ্দিনে ২২০ মেঘাওয়াট নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২২৫ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। বেলা ১১ টায় বাপেক্স এর আওতাধীন শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরির্দশন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এর পর দুপুর ২ টায় ভোলা সদরের সুন্দবন গ্যাস কোম্পানী লিমিটেডের ডিআরএস এবং সিএনজি স্থাপনা পরিদর্শন করবেন। বিকাল ৩ টায় বাপক্সে কর্তৃক আবিস্কৃত ভোলা নর্থ দুই কূপ,ইলিশা-১ কূপ এবং প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন করবেন। বিকাল ৩ টা ৪০ মিনিটে  কুতুবদিয়া সেলটেক রিসোর্ট সংলগ্ন হেলিপেড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা করবেন।
এদিকে দুই মন্ত্রীর আগমনের খবরে ভোলার মানুষের মনে উৎসাহ উদ্দীপনা কাজ করতে দেখা দিয়েছে। ভোলার গ্যাস ও বিদ্যুৎ কে  কাজে লাগিয়ে উপক‚লীয় দ্বীপ জেলা ভোলা শিল্প নগরীতে রূপ নিতে যাচ্ছে এমনটাই ধারনা করছেন সাধারন মানুষ।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...