বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৬
৩৮৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জার্মানি সফরে যাচ্ছেন। দেশটির মিউনিখ শহরে সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন তিনি।
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আখিম ত্রোস্তার ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তার দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।
জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন।
সুত্র বোংলা নিউজ
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত