অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলাকে নতুন মাত্রায় বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা হবে : শিল্পমন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২০

remove_red_eye

৩৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন,  ভোলাকে নতুন মাত্রায় বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা হবে। চট্টগ্রামের পর বড় বন্দর হতে পারে ভোলায়। ভোলা এমন একটি লোকেশন যেখান থেকে নদী এবং রাস্তায় মালামাল দেশে বিদেশে পাঠাতে পারেন।  ভোলাতে যেহেতু  গ্যাস রয়েছে, সেহেতু সেই গ্যাসকে কাজে লাগিয়ে এখানে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সুযোগ দেয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি বিশেষ ভূমিকা রয়েছে।
শুক্রবার দুপুরে ভোলা সদরের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের  উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিল্প মন্ত্রী আরো বলেছেন, ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করছে। করোনাকালীন সময় আমরা দেখেছি ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতির লাইফ লাইন রক্ষা করেছে। তারা প্রত্যেকটি বাজারে পণ্য দিয়ে চলমান রেখেছে।শিল্পমন্ত্রী আরও বলেন,বর্তমানে ভোলার বিসিক স্বল্প পরিসরে রয়েছে। ভবিষ্যতে এটার বৃদ্ধি করা যেতে পারে।উদ্যোক্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা এখন থেকেই পূর্ণ উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারেন। এখান থেকে উৎপাদিত পণ্য সারা দেশে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভোলা গ্যাস  সমৃদ্ধ হওয়ায় এখানে বড় বড় কোম্পানিগুলো আসতে শুরু করেছে।সেলটেক এর মত বড় কোম্পানি এখানে সিরামিক উৎপাদন করছে।অন্যরাও আগ্রহ দেখাচ্ছে ইন্ডাস্ট্রি করার জন্য। সব মিলিয়ে অত্যন্ত সম্ভাবনাময় জেলা ভোলা।
বিসিক শিল্প নগরী চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিকের পরিচালক অখিল চন্দ্র পোদ্দর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ভোলা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল হক জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...