বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১১:০৬
৩৭২
এম ছিদিকুল্লাহ : ভোলায় উৎসব মুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদ প্রার্থী প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোঃ বশির উল্লাহ এবং সম্পাদক পদ প্রার্থী এ্যাডভোকেট মাহাবুবুল হক (লিটু) নির্বাচিত হয়েছেন। মোট ১৩ টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্য দুইটিসহ ৫ টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। অপর দিকে বিএনপি সমর্থিত প্যানেলে সহ সভাপতি ২ জন, সহ সাধারণ সম্পাদক ২ জন, সাংস্কৃতিক সম্পাদক ,পাঠাগার সম্পাদক ২ জন এবং সদস্য পদ সহ মোট ৮ পদে নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা ভোলা জেলা আইনজীবী সমিতির কার্য্য নির্বাহী পরিষদের নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। ভোট গনণা শেষে রাত সাড়ে ৮ টায় ফলাফল ঘোষণা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত মো: আব্দুল হালিম।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ বশির উল্লাহ পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্যানেলের আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান পেয়েছেন ৯১ ভোট। সম্পাদক পদে এ্যডভোকেট মাহাবুবুল হক (লিটু) পেয়েছেন ১১১ ভোট এবং তার প্রতিদ্ব›দ্বী বিএনপি প্যানেলের এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ পেয়েছেন ৮৬ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে অর্থ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস জুবলী এবং সদস্য পদে এ্যাডভোকেট মোঃ রুবেল ও এ্যাডভোকেট বাবলু হাসান নির্বাচিত হয়েছেন।
বিএনপি প্যানেলের বিজয়ীরা হচ্ছেন সহ সভাপতি মোহাম্মদ ইউছুফ (১) ও আলহাজ্ব মোঃ ইলিয়াছ সুমন; সহ সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও মো: আরিফুর রহমান; সাংস্কৃতিক সম্পাদক এসএম মিজানুর রহমান; পাঠাগার সম্পাদক জাবেদ ইকবাল ও শামীম আহমেদ এবং সদস্য পদে মোঃ মাহাবুবুর রহমান।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত