বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১১
৩২৪
মিয়ানমার যে পরিস্থিতিই সৃষ্টি করতে চাচ্ছে না কেন, আলাপ-আলোচনা করেই তার সমাধান করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
মিয়ানমারের বর্তমান উত্তপ্ত পরিস্তিতি নিয়ে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে আমাদের উদ্দেশ্য হলো তারা যে কোনো পরিস্থিতির সৃষ্টি করুক না কেন, আমরা চাইব আলাপ আলোচনা করে সমাধান করতে। তাতে করে আমরা সংঘাত এড়াতে পারছি। এখন পর্যন্ত মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাত হয়নি এবং সংঘাতে যাবো না।
কূটনৈতিক চ্যালেঞ্জ কি কেটে গেছে এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, সারা পৃথিবীতেই চ্যালেঞ্জ কেউ শান্তিতে নেই। আমাদেরকে ডিস্ট্যাবেলাইজড করবে কিন্তু তারা কি কেউ শান্তিতে আছেন। শান্তি আটলান্টিকের ওপারে আছে না এপারে আছে। মধ্যপ্রাচ্যে নেই, ইউক্রেন, রাশিয়াসহ অনেক দেশ জড়িয়ে গেছে। সারা পৃথিবীটাই একটা রণক্ষেত্র। এ মুহূর্তে নিজের ঘর সামলানো কঠিন। বাইরের বিষয়ে এত মাথা ঘামাবো কীভাবে।
বিএনপির বড় বড় নেতারা এখনও জেলে আছে তাহলে কি দেশে রাজনৈতিক সংকট রয়েছে বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কারো বিরুদ্ধে যদি আগুন সন্ত্রাস, পুলিশ পিটিয়ে মারা, প্রধান বিচারপতির বাসায় হামলা, সাংবাদিকদের নির্যাতনের মামলা থাকে সে অবস্থায় তারা কি এমনিতেই পার পেয়ে যাবে। আদালত যদি মনে করে তারা জামিন পাবে তাহলে আদালত দেবে, সেটা অনেককেই দিয়েছে। কিন্তু অন্যায় করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
সুত্র বাংলা নিউজ
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত