অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ পুত্রের মৃতদেহ উদ্ধার ।। পিতার এখনো সন্ধান নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৯

remove_red_eye

৪৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার মেঘনা নদীতে মালামাল বোঝাই একটি কাঠের ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর দুপুরে  নিখোঁজ পিতা ও পুত্রের মধ্যে পুত্রের মধ্যে পুত্র পারভেজ সরদার (৩২) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু পিতা রাজ্জাক সরদারের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার দুপুরে ভোলা সদর উপজেলা ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশের সদস্যরা। পরে তার মৃতদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে পিতা রাজ্জাক সরদার (৬২) এখনো নিখোঁজ রয়েছে।
 ভোলা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ভোলার মেঘনা নদীর ইলিশা ফেরিঘাট এলাকায় নদীর তীরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে নৌ থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ওই মৃতদেহটি উদ্ধার করে। এর পর কিছুদিন আগে ট্রলার ডুেিবতে নিখোঁজ পিতা ও পুত্রের পরিবারে স্বজনরা এসে মৃতদেহটি পুত্র পারভেজ সরদারের নিশ্চিত করলে বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,গত ২১ জানুয়ারি ভোলার মনপুরা উপজেলা থেকে রবিবার রাত ৯ টার দিকে ভাংগারি মালামাল বোঝাই করে বরিশালের মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ উলানিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ইলিশা ঘাটে পৌছার আগেই তাদের ট্রলারের মেশিনের ফ্যান ভেঙ্গে যায়। ফ্যান মেরামত করে ফের যাত্রা শুরু করলে উত্তর দিক থেকে প্রবল বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিচের দিকে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন নদীতে লাফিয়ে পরে। নিখোঁজ রাজ্জাক ও পারভেজকে অন্যান্যরা উদ্ধারের চেষ্টা করলেও তারা ট্রলারের ভিতরে আটকা পরায় উদ্ধার করা যায়নি। পরে তাদের ডাক চিৎকারে অন্য জেলে ট্রলারের সহায়তায় স্থানীয়রা জীবিত ৫জনকে উদ্ধার করে । ২৩ জানুয়ারি নৌ পুলিশ, কোস্টগার্ড ,ফায়ারসার্ভিস ও বিআইডবিøউটিএসহ বেসরকারি ডুবুরি মিলে যৌথ অভিযান চালিয়ে মালামাল বোঝাই ট্রলার টি উদ্ধার করে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...