অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে পুনর্নিয়োগ পেলেন নজরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩১২

প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে মো. নজরুল ইসলামকে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ দেয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘মো. নজরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যা আগে ঘটে), অথবা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক বাতিল করার শতে’ সরকারের একজন সচিবের পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর ‘বক্তব্য লেখক’ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।’
নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরআগে, নজরুল ইসলাম ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর (সচিব মর্যাদা) ‘বক্তৃতা লেখক’ পদে ও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে যুগ্ম সচিব এবং ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।
এরআগে, তিনি ২০০৯ সাল থেকে অতিরিক্ত প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব (গ্রেড-১) এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেন।
তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের (তথ্য) সদস্য ছিলেন।
নজরুল ইসলাম একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকারের পাশাপাশি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাতা।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...