অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ পিতার মৃতদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৪২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে মালামাল বোঝাই একটি কাঠের ট্রলার ডুবির ঘটনার ৮ দিন পর নিখোঁজ পিতা রাজ্জাক সরদারের (৬২) মৃতদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে ভোলা সদর উপজেলা তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তীর থেকে নৌ পুলিশ ওই মৃতদেহ  উদ্ধার করেছে।  এর আগে রবিবার দুপুরে  ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ভোলা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীর তীরে কচুরিপানার ফিতরে একটি মৃতদেহ ভাসতে দেখে ৯৯৯ নাম্বারে স্থানীয়রা ফোন দিয়ে জানান। পরে নৌ পুলিশ খবর পেয়ে তুলাতুলি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করলে ট্রলার ডুবিতে নিখোঁজ রাজ্জাক সরদারের স্বজনরা গিয়ে শনাক্ত করে।
উল্লেখ্য,গত ২১ জানুয়ারি ভোলার মনপুরা উপজেলা থেকে রবিবার রাত ৯ টার দিকে ভাংগারি মালামাল বোঝাই করে বরিশালের মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ উলানিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ইলিশা ঘাটে পৌছার আগেই তাদের ট্রলারের মেশিনের ফ্যান ভেঙ্গে যায়। ফ্যান মেরামত করে ফের যাত্রা শুরু করলে উত্তর দিক থেকে প্রবল বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিচের দিকে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন নদীতে লাফিয়ে পরে। নিখোঁজ রাজ্জাক ও পারভেজকে অন্যান্যরা উদ্ধারের চেষ্টা করলেও তারা ট্রলারের ভিতরে আটকা পরায় উদ্ধার করা যায়নি। পরে তাদের ডাক চিৎকারে অন্য জেলে ট্রলারের সহায়তায় স্থানীয়রা জীবিত ৫জনকে উদ্ধার করে । ২৩ জানুয়ারি নৌ পুলিশ, কোস্টগার্ড ,ফায়ারসার্ভিস ও বিআইডবিøউটিএসহ বেসরকারি ডুবুরি মিলে যৌথ অভিযান চালিয়ে মালামাল বোঝাই ট্রলার টি উদ্ধার করে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...