বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৮
২৯৩
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে জননী স্টেশনারী প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে নগদ ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে নগদ ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে নগদ ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে নগদ ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, দোলা ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে নগদ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত