বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৪ রাত ০৯:৫৭
৩৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ভোলায় ৩ দিনের আন্ত: উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে ভোলা বাংলা স্কুল মাঠে এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সূপার মামুনুর রশিদ। এসময় জেলা প্রশাসক বলেন, ভোলা জেলার মানুষকে, ভোলা জেলার সাংস্কৃতিকে ধারন করেই আজ এই উৎসবের আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজনও পিছিয়ে থাকবেনা। তাই এই জেলার সকলকে সাথে নিয়েই উন্ননের চুড়ান্ত পর্যায় পৌছে যাবো। এ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান। সমাপনী আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গান কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরা।
এদিকে বিকাল থেকে বাংলা স্কুল মাঠে রকমারী গ্রাম বাংলার ঐতিয্যবাহী রকমারি পিঠার ষ্টল গুলোতে বিভিন্ন বয়সী নারী পুরুষের উপচে পড়া ভীড় ছিলো।দর্শনার্থী ও ক্রেতারা ঘুড়ে ঘুড়ে পিঠা কিনে খেতে দেখা যায়। পাশা পাশি বইয়ের দোকানেও পাঠকদের ভিড় ছিলো। এবং চলে বেচা কেনা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেলা ও সাংস্কৃতিক উৎসবে অংশ গ্রহনকারী ৬ উপজেলার শিল্পকলা একাডেমীকে শুভেচ্ছা স্মারক উপহার বিতরণ কওে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক