অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

বান্ধবীসহ হোটেলে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৭

remove_red_eye

২৯৯

রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবারের সঙ্গে ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় থাকতেন তিনি। পেশায় তেমন কিছুই করতেন না সাব্বির।

নিহত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তারা রাতে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তার বান্ধবীসহ উঠেছিলেন। সেখানে মেয়ে বন্ধু থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়েছেন সাব্বির। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ওই যুবককে স্কয়ার হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এছাড়া তথ্য নেওয়ার জন্য তার সঙ্গে থাকা ওই বান্ধবীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...