অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


পররাষ্ট্রমন্ত্রীর বাবার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৩৩৮

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি)।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তি কামনা করে শুক্রবার বাদ আছর মন্ত্রীর চট্টগ্রাম শহরের বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার সুখবিলাসে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থ এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

তারা মরহুমের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আগামী ৪ ফেব্রুয়ারি রোববার বাদ যোহর চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

সুত্র জাগো