বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩১
৪২৮
২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।
বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে এই (২০২২-২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্রের তথ্য অনুসারে, আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই-তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। এর আগে দুইবার তারিখ পেছানো হয়। এখনো আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে জরিমানাসহ। সে হিসাবে আরও আয়কর রিটার্ন জমা পড়বে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা।
সুত্র বাংলা নিউজ
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক