বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৩
২৮৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলাভূমি সংরক্ষণে আগামী এক বছরের মধ্যে দেশের জলাভূমিসমূহের ম্যাপিং করা হবে।
জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে ইনভেন্টরি করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে করণীয় নির্ধারণ করে সমন্বয় করে কাজ করতে হবে।
সাবের হোসেন চৌধুরী আজ বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার জলাভূমি রক্ষার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরচালক ড. আব্দুল হামিদ।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বাংাদেশ বার্ড ক্লাবের প্রতষ্ঠাতা ইনাম আল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন ব্যবস্থাপনা উইংয়ের উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির,
বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ড. এম. মোখলেছুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এম মোখলেছুর রহমান, বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত