বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০২
৩৫৯
গত এক বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১ হাজার ৯৯৬ কোটি ৯৯ লাখ ৭২৯ টাকার অবৈধ চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান খান বলেন, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে সরকারের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা, ব্যাপক তল্লাশি ও নজরদারি বাড়ানোর ফলে প্রায়শই বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে বিপুল পরিমাণ চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করা হচ্ছে।
তিনি বলেন, বিজিবির ঐকান্তিক প্রচেষ্টায় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ১ হাজার ৯৯৬ কোটি ৯৯ লাখ ৭২৯ টাকার চোরাই পণ্য এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটকের সময় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৮১৭ জনের বিরুদ্ধে ৩৮ হাজার ৬৯২টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মন্ত্রী জানান, আটক বা জব্দ মাদকের মধ্যে রয়েছে, ইয়াবা, ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, আফিম, ক্রিস্টাল মেথ আইস, এলএসডি, ইস্কাফ সিরাপ, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন ইত্যাদি। আর চোরাই পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার অস্ত্র ও গোলাবারুদ, স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন প্রকার বৈদেশিক মুদ্রা, গবাদিপশু, কাঠ, কষ্টি পাথর, বিভিন্ন প্রকার তৈরি পোশাক ও কাপড়, চা-পাতা, বিভিন্ন প্রকার ফল, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, যানবাহন, ইমিটেশন, প্রসাধনী সামগ্রী, আতশবাজী ইত্যাদি।
সুত্র বাংলা নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক