অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সরকারি আইগত সহয়তা কার্যক্রম বিষয়ক সেমিনার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১২

remove_red_eye

৪০৯

মলয় দে : “বঙ্গবন্ধুর স্বপ্নপূরন, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে ভোলা জেলা লিগ্যাল এইড এর আয়োজনে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অডিটোরিয়াম সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মোঃ খালিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড এর সহকারী জজ মোঃ ফজলে রাব্বি,হযরত আলী , কলেজটির গভর্নি বডির সদস্য মোঃ সফিকুল ইসলাম ,কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ধ্রæব হাওলাদার ।
এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি সিনিয়র সহকারী জজ ও জেলা  লিগ্যাল এইড অফিসার সাব্বির মো: খালিদ বলেন, দেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই জনগণ তাঁদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নন। এসব মানুষ অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনি জটিলতায় পড়লে আর্থিক দৈন্য বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে আইন আদালতের আশ্রয় নিতে পারেন না। তাঁদের আইনি অধিকার নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আজকে শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার এর আয়োজন করা হয়। এই সেমিনারে লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে কোন কোন মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জানা জরুরি এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা উঠি আশে। এছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার বিষয়গুলো নিজেদের আশপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানান।

এসময় বক্তারা বলেন, আইনের অধিকার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড ভোলায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে মামলার জট কমিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করি তাহলে অনেক কাজ সহজ হবে এবং মামলার জটিলতা কমবে। তাই বিচার প্রার্থীদেরকে জানাতে হবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রæত মামলার শেষ করা যায়। তাহলেই আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে বলে জানান বক্তারা।

পরে প্রজেক্টরের মাধ্যমে প্রায় ঘন্টাব্যাপী লিগ্যাল এইডের কর্মকাণ্ডের উপর তথ্য চিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি আইনগত সহায়তা প্রদানের বিষয়ে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...