বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৩৭
৩০৫
গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১ শিক্ষাবর্ষে শুধুমাত্র ১১০ জন শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ রায় দেন। তবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।
জরিমানার এই টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, এডভোকেট নাহিদ সুলতানা যুথি, এডভোকেট শাকিলা রওশন।
২০২২ সালের ২৮ জুন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে চিঠি দিয়ে জানালো ৫০ জন শিক্ষার্থী গণস্বাস্থ্য মেডিকেল কলেজে বেশি ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেয়া হলো।
১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তি করার অনুমতি সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন। রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত