অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


তেল-গ্যাস আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি প্রতিষ্ঠান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৪০

জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি ) সচিবালয়ে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিওও এম নাজিম নুরদালি চুক্তিতে সই করেন। আর বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

 

বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই আইডিবি জেদ্দার সহযোগিতা নিচ্ছি। এতদিন তাদের সহায়তা শুধুমাত্র তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে।

এ চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সুত্র বাংলা নিউজ





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...