বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৫
৪৫৩
পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে সেতু পারাপারকারী যানবাহন হতে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক ২০২২ সালের ২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পরদিন ২৬ জুন। উদ্বোধনের পর থেকে সেতু পারাপারকারী যানবাহন হতে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সাথে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত এক বছরে সেতু থেকে আয় হয়েছে প্রায় আটশো কোটি (৭৯৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার) টাকা। দৈনিক গড় আয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা।
কর্মসংস্থান হয়েছে শ্রম শক্তির প্রায় ১ দশমিক ০৪ শতাংশ। দক্ষিণাঞ্চলে প্রতিবছর ১ দশমিক ০১ ও সারা দেশে ০ দশমিক ৮৪ শতাংশ দারিদ্র্য হ্রাস হয়েছে। দক্ষিণাঞ্চলের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ ও সামগ্রিকভাবে ১ দশমিক ২৩ শতাংশ। যোগাযোগের জন্য ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এ সেতুর মাধ্যমেই যুক্ত হবে। ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজের মাধ্যমে বাণিজ্য ও শিল্পায়ন ও পর্যটন ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।
লিখিত প্রশ্নের উত্তরে পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক জীবন চিত্র পাল্টে দিয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুত্র বাংলা নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক