অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী দিনে বাংলাদেশ-ইরানের বন্ধুত্ব আরও বাড়বে: পরিবেশমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪৯

remove_red_eye

২৮২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন খাতে বর্ধিত ও অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আমাদের মধ্যকার বন্ধুত্ব আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকার ইরানসহ মধ্যপ্রাচ্যের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ইরানের ইসলামি বিপ্লবের (জাতীয় দিবস) বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি আমাদের দুই দেশের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক সুবিধার জন্য সমন্বয়ে আরও সক্রিয় হতে হবে। আমি এই সুযোগটি কাজে লাগাতে সরকার, ব্যবসায়ী ব্যক্তি এবং ইরানের উদ্যোক্তাদের বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায় বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষিভিত্তিক ব্যবসা, আরএমজি, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য বিশেষভাবে দীর্ঘমেয়াদি বিশেষ সুবিধা দেওয়া হয়।

এ সময় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সুত্র জাগো

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...