অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

চাল-ডাল-তেল-ছোলা মজুত, জরিমানা সাড়ে ৭ লাখ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫১

remove_red_eye

৪৩৮

রমজানকে সামনে রেখে অবৈধভাবে চাল, ডাল, সয়াবিন তেল ও ছোলাসহ নিত্যপণ্য মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া ও সাধুর মাঠে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে চলা অভিযান চলে রাত ১০টায় পর্যন্ত। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধ গুদামজাতকরণের দায়ে পাচঁটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে তিন হাজার ১০০ বস্তা চাল মজুতের অভিযোগে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সিকে তিন লাখ টাকা, ২৪ মেট্রিক টন চাল মজুতের অভিযোগে মেসার্স মা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, ৮ হাজার ৪০০ কেজি চাল, ৪ হাজার ৮০০ কেজি আটা, ৬ হাজার লিটার সয়াবিন তেল, ডাল ও ছোলা এক হাজার কেজি এবং এক হাজার ৫০ কেজি চিনি মজুতের অভিযোগে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১০ হাজার ১৭০ লিটার তেল মজুতের অভিযোগে আল-ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং ৮০ টন ডাল ও ময়দা, ১৬ হাজার ৯৩২ লিটার তেল মজুতের অভিযোগে বাবুল ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিত্যপণ্যের অবৈধ মজুত ঠেকাতে র‌্যাব এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...