বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:২৯
৩১৯
বাংলার কন্ঠ প্রতিবেদক: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার । জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ্উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান,ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা চিনু, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ ফরিদ আহমেদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম, আফরোজা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও মোঃ ছানী ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া শপথ পাঠ করান
প্রভাতী শাখার শিক্ষার্থী সিয়েনা তাসকিয়া উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্যারেড ও ডিসপ্লে পরিবেশন করেন।
এর পর বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়াও শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দিন ব্যাপী নানা প্রতিযোগীতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ্উদ্দিন পুরুস্কার বিতরণ করেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক